
টঙ্গী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের নব-নির্বাচিত আহবায়ক কমিটির বিশেষ পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার বিকালে টঙ্গীর নতুনবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় আহবায়ক মো: শাহাজাদা সেলিম লিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো: আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক এ.বি সিদ্দিক, মশিউল হক নাহিন প্রধান, মো: স্বপন মৃধা, শাহাদাৎ হোসাইন, মাহমুদুল হাসান শাহীন, মুজাহিদ হোসেন, কামরুল আহসান সুজন, এইচ. ইমরান আহমেদ, সদস্যগণ কাউসার হোসেন সবুজ গাজী, বখতিয়ার হোসেন শুভ, মো: মাসুদ মিয়া, আকরাম হোসাইন, অনিক সরকার, রিফাত হোসেন, শহিদুল ইসলাম রাব্বিসহ প্রমূখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শনিবার ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে যোগদানের লক্ষে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানান নেতা-কর্মীরা। সভাপতির বক্তব্যে আহবায়ক শাহাজাদা সেলিম লিটন বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পিকে পুনরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এম.পি হিসেবে নির্বাচিত করতে পূর্ব থানা ছাত্রলীগকে যে কোন কর্মসূচি বাস্তবায়ন করতে সর্বদায় প্রস্তুত থাকতে আহবান জানান। এ সময় বিভিন্ন এলাকার আগত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ