
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেকড়া গ্রামের মৃত আফছার আলী মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান ২২ অক্টোবর রবিবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না …….. রাজেউন)।
মৃত্যুকালে আনুমানিক বয়স ৭০ বছর। ঐদিন বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনামুল হক, সাবেক কমান্ডার জবির উদ্দীন, সাবেক
কমান্ডার আব্দুর রহিম দেওয়ান, আফাজ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, চেয়ারম্যান আল এমরান, সাবেক চেয়ারম্যান শেখ মোঃ
আয়েন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সঙ্গীয় ফোর্স ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মৃত্যুকালে ১স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান