
শাহ এস এম ফরিদ, জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি: গ্রাম হবে শহর, শহরের সুযোগ সুবিধা গ্রামের মানুষ পাবেন এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে সরকার, গ্রামের মানুষ আগের চেয়ে এখন অনেক ভালো আছে। ২৪ অক্টোবর মঙ্গল বার বিকেলে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে রানীগঞ্জ ইউনিয়নে গ্রামীন পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথা বলেন।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজী মো, সুন্দর আলী প্রমুখ।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা ও রানীগঞ্জ ইউনিয়নের আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ এলাকার সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক