
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রতির রোল মডেল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই কেবল যে যার ধর্ম শান্তিতে পালন করতে পারে। তাই অসাম্প্রদায়িকতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। এরজন্য শেখ হাসিনার সরকারকে পুণরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
সোমবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার; শেখ হাসিনার এই স্লোগান আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ আমরা একসাথে মিলে মিশে ধর্মীয় উৎসব পালন করতেছি। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমাদের ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে সবসময়। সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে চাই।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, পৌর কৃষকলীগ নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেইসাথে নিজস্ব তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ