
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের ছাত্রলীগের টঙ্গী পূর্ব থানা আহবায়ক ও পশ্চিম থানা আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ব থানা ছাত্রলীগের শাহাজাদা সেলিম লিটনকে আহবায়ক ও আশরাফুল ইসলাম তুষারকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা সহ পশ্চিম থানা ছাত্রলীগের শফিক তালুকদারকে সভাপতি ও দীন মোহাম্মদ নীরবকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আগামী তিন মাসের জন্য পূর্ব থানা আহবায়ক এই কমিটি ও এক বছরের জন্য পশ্চিম থানা এই কমিটি দায়িত্ব পালন করবে। গতকাল শনিবার গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু’র ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহামেদ কাজলের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলো ঘোষণা করেন।
নব-কমিটি ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন ও প্রয়াত সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করা সহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খানের সাথে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রলীগের দুই থানা কমিটির নেতা-কর্মীরা।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার