
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার কামারপাড়া ও চকরহিমাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ্ আলম সরকার সাজু।
শনিবার (২১ অক্টোবর) রাত ১০টায় মন্দির দুটি পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি, দৈনিক মুক্ত সকাল ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ্ আলম সরকার সাজু। মন্দির পরিদর্শনকালে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে বিশেষ অনুদানের নগদ অর্থের খাম প্রদান করেন। এসময় তার সাথে শেখ মামুন হাসান সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির কাছে নিরাপত্তাজনিত আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন। মণ্ডপ দুটির আলোকসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশে তিনি কমিটির সদস্যদের সাধুবাদ জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান