
রবিউল হাসান লায়ন : বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শফি আফজালুল আলম।
জামালপুর অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন খসরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাসে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী উজ্জল সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, সদস্য মোঃ গোলাম মোস্তফা মানিক ও সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন প্রমূখ।
সম্মেলনে অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির ৩ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
দ্বিতীয় অধিবেশনে জামালপুর অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় সভাপতি পদে আলহাজ্ব আওলাদ হোসেন খসরু এবং সাধারণ সম্পাদক পদে এ কে এম শফিকুল ইসলাম জুলহাস এর নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা