হোম » সারাদেশ » উল্লাপাড়ায় ইউপি সদস্যসহ তিন জন আটক

উল্লাপাড়ায় ইউপি সদস্যসহ তিন জন আটক

রায়হান আলীঃ উল্লাপাড়া পৌর সভার দুই কাউন্সিলরকে মারপিটের অভিযোগে মঙ্গলবার উল্লাপাড়া মডেল থানা পুলিশ পঞ্চক্রোশী ইউপি সদস্য মোস্তাক আহমেদ মোহন (৪০) কে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মোহন ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলার শাহজাহানপুর গ্রামের বাসিন্দা। অপর আটক দুই ব্যক্তি হলেন, মামুন রহমান (২৯) ও কৃষ্ণ হলদার (৩৫) এদের বাড়ি উল্লাপাড়া পৌর সভার ঘাটিনা মহল্লায়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম জানান, উপজেলার শাহজাহানপুর গ্রামে ১৫ অক্টোবর রাতে অনুষ্ঠিত এক সাংকৃতিক অনুষ্ঠানে ইউপি সদস্য মোহনের লোকজন উপস্থিত কতিপয় মেয়ে দর্শকের সঙ্গে খারাপ আচরণ করায় সেখানে গোলোযোগ বাধে। এ সময় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা উল্লাপাড়া পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আজিরন নেছা কথিত গোলোযোগ মীমাংসার উদ্যোগ নেন।

মঙ্গলবার কথিত গোলোযোগ মীমাংসার প্রস্তুতি কালে মোস্তাক আহমেদ মোহনের লোকজন উক্ত ২ কাউন্সিলরকে মারধর করলে সেখানে উভয় পক্ষের মধ্যে আবারও গোলোযোগ বাধে। পরে উল্লিখিত ২ কাউন্সিলরের থানায় দেওয়া অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্য মোহন ও উক্ত ২ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর ও উল্লাপাড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!