
মো:তারিকুর রহমান: জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৭.১০.২০২৩ ১২.৩০ ঘটিকায় জীবননগর থানাধীন হাবিবপুর গ্রামস্থ ধৃত আসামীর সেমি পাকা বসত ঘরের মধ্য হইতে জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের মো:কামরুল ইসলামের স্ত্রী মোছাঃ আসমা খাতুন (৩৫) কে ৩৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু