হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ের অটো রিক্সা ছিনিয়ে নিতে যুবককে গলাকেটে হত্যা

ঠাকুরগাঁওয়ের অটো রিক্সা ছিনিয়ে নিতে যুবককে গলাকেটে হত্যা

ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ায় রিফাত (২০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার রুহিয়া কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদহেদ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের শিকার রিফাত পেশায় একজন রিক্সাচালক এবং সে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার নূর আলমের ছেলে।
পুলিশ জানায়,সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিফাতকে ভাড়া করে রুহিয়ায় নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা রিফাতের অটোরিক্সায় ছিনিয়ে নিয়ে তাকে গলাকেটে হত্যা করে। মঙ্গলবার সকালে কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রুহিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!