
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা জাতীয় শ্রমিকলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৪৫ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় শ্রমিকলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকালে পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নতুন এ কমিটিতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. ফারুক খানকে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মহসিন খানকে সাধারণ সম্পাদক করা হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়ে উপরের নির্দেশনা মোতাবেক কাজ করবো। এজন্য আমি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চাই।
নবনির্বাচিত সভাপতি ফারুক খান বলেন, আমাকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত করায় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি সততা ও নিষ্ঠার সাথে এই অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। আমি কমিটির সকল সদস্যবৃন্দকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট সংগ্রহের মাধ্যমে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবো। তাই সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।
জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এবং আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তাই দলের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্যদের নিয়ে এক বছর মেয়াদি নির্বাচনমুখী এই কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ