হোম » সারাদেশ » হেরোইন সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেরোইন সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ র‌্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার  করে থাকে।
ইং-১১/১০/২৩ তারিখ রাত্রী-২০.৩০ ঘটিকায়, সদর কোম্পানী, র‌্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউপির অর্ন্তগত ব্রহ্মপুর গ্রামস্থ মোছাঃ কুলসুম বেগম(২৮) এর বসতঘরের দক্ষিনমুখি মাটির ঘরের টিনের চালার ভিতর হইতে ২০০ গ্রাম হেরোইন, ১২ পুড়িয়া গাঁজা ওজন-৪০ গ্রাম সহ আসামী ১। মোছাঃ কুলসুম বেগম(২৮) স্বামী-মোঃ রতন আলী, বর্তমান সাং-ব্রহ্মপুর, স্থায়ী-শুকানদিঘী, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে ।
পরবর্তীতে তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় এজাহার দায়ের  করা হয়েছে। উল্লেখ্য যে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী নিজ হেফাজতে রেখে অবৈধ মাদক বিক্রয়ের  কথা স্বীকার করে।  গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দূর্গাপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!