
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সড়ক বিভাগে নতুন যোগদানকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বেলা ১০ টায় উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় অফিস পরিদর্শনে গেলে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সড়ক বিভাগের ঠিকাদার পরিতোষ কুমার সরকার ও মোঃ আব্দুস ছাত্তার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাসেল উল্লাহ খান, মোঃ কামাল হোসেন, মোঃ রনজু সেখ, ঠিকাদার- মোঃ নাজমুল ইসলাম খান, কার্য সহকারী মোঃ আব্দুল হামিদ, মোঃ আলম হোসেন, ও কর্মচারী বৃন্দ । পরে নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ সবার সাথে মতবিনিময় করেন এবং অফিস চত্বর ঘুরে ঘুরে দেখেন ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান