
আওয়াজ অনলাইন : সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের ভিপি মোহাম্মদ মফিদুল হক এবং এসএএমডি এর ভিপি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের পিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ।
প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সাথে কাজ করার এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পরিপালনের পরামর্শ দেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী