
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে গুচ্ছ গ্রামের বসতিদের পারাপারের জন্য নির্মিত ১৪৬ ফুট কাঠের ব্রীজের অর্ধেক ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়েছে। এতে পারাপারে ভোগান্তি পহাতে হচ্ছে আনারপুর গ্রামের ইছামতি নদীর তীরবর্তি গুচ্ছ গ্রাম বসতিদের। চলতি সপ্তাহে অতিবৃষ্টিতে নদীতে পানি বৃদ্ধি ও স্রতের কারনে ব্রীজটি ভেঙ্গে যায়।
জানা যায়, গত ২০২২ সালে আনারপুর ইছামতি নদীতে বগুড়া জেলা প্রশাসকের বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচীর অর্থায়নে ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত’র (বিদায়ী) তত্বাবধানে ব্রীজটি নির্মিত হয়। ব্রীজ নির্মানের পর ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক (বিদায়ী) ব্রীজটি উদ্বোধন করেন। এরপর থেকে নদীর দুপারের জনবসতিদের পারাপারে অনেকটা সুবিধা হয়।
যেমন গুচ্ছ গ্রামের মানুষ গুলো নদী পার হয়ে প্রয়োজনীয় কারতে পারেন তেমনি অপর পারের মানুষদের পারাপারেও সুবিধা হয়েছে অনেক। কিন্তু চলতি সপ্তাহে অতিবৃষ্টির কারনে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে নদীর পারতে পারছেনা অনেকে। সময় স্বল্পতা আর ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে। এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা।
ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাঙ্গা ব্রীজটি সম্পর্কে অবগত আছি। ব্রীজটি ওখানে মনেহয় টিকবেনা। পারাপারের সুবিধার জন্য রাস্তা তৈরীর পরিকল্পনা রয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, ইছামতি নদীর উপর নির্মিত কাঠের ব্রীজ ভেঙ্গে যাওয়ার বিষয়টি আমি অবগত নই। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও এক প্রশ্নের জবাবে তিনি জানান।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। ব্রীজটি ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল