হোম » সারাদেশ » হোটেল শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল!

হোটেল শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল!

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন নেতা আজিজুল হকের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
গত মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের সাতমাথা সংগঠন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সংগঠন কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-আমিন, জেলা শ্রমিক জোটের সভাপতি সিদ্দিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল হক, বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কেন্দ্রীয় শ্রমিক জোট নেতা মুহাঃ আব্দুল মমিন মন্ডল, বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ্ আলম খোকন, হোটেল শ্রমিক নেতা আঃ লতিফ বাচ্চু, এস.এম মাহবুর রহমান, হযরত আলী বাবুর্চি, ফটিক শেখ, আল-মামুন, শিবু মন্ডল, মফিজ উদ্দিন, মিলন মিয়া, শফিকুল ইসলাম জিয়া, জাহিদুল ইসলাম জাহিদ, রায়হান আলী, ময়েন উদ্দিন, হযরত আলী, আতিয়ার রহমান, শ্রী রঞ্জিত, হাসনা বানু, আজিম উদ্দিন, খাইরুল ইসলাম, বাবু মিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা হামলাকারীকে এখনও গ্রেফতার না করায় বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে অবিলম্বে আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তারা বগুড়া জেলার শ্রমিকদের সঙ্গে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য গত ৯ অক্টোবর সোমবার বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সদস্য শ্রমিক নেতা সেলিম হোটেল এন্ড রেষ্টুরেন্টের সিনিয়র কারিগর আজিজুল হককে হোটেল মালিক দুপুরে হোটেলের ভিতর কাষ্টমার এবং অন্যান্য শ্রমিকদের সামনে খানা খাওয়া অবস্থায় অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাকে বেদম প্রহার করে এবং প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে। এ ঘটনায় গতকাল আহত শ্রমিক নেতা আজিজুল হক বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!