
নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচার নাথপাড়া নিবাসী মৃত চৈত চরণ নাথের চেলে মৃদুল কান্তি নাথ এবং কক্সবাজার সদরের আব্দুল লফিতের ছেলে মোঃ আবদুল্লাহ (৩৫)।
মুমূর্ষু অবস্থায় অটোরিকশা চালকসহ দুইজনকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত ওই দুইজন হলেন বান্দরবান সদরের জেবুল হকের ছেলে আমির হোসেন (৪০) এবং আবু তাহেরের ছেলে কুতুব মিনার (২২)।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাকে রাস্তা থেকে থেকে সরিয়ে নিজেদের হেফাজতে নিয়ে সড়ক যানজটমুক্ত করেন।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতেদর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল