হোম » সারাদেশ » জীবননগর পীচমোড় নামক স্থানে পাউডারের ধাক্কায় শিশু নিহত 

জীবননগর পীচমোড় নামক স্থানে পাউডারের ধাক্কায় শিশু নিহত 

মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা’র জীবননগর পীচমোড় নামক স্থানে পাওয়ারটিলারের চাপায় প্রাণ গেল শিশু হাসিব (২)। রোববার বেলা ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর পীচমোড় গ্রামের বিপুল হোসেনের স্ত্রী শিশু পুত্র হাসিব (২) কে সাথে পার্শ্ববর্তী পীচমোড় নামকস্থানে দোকানে কেনাকাটা করতে যায়। শিশু পুত্র হাসিব তার মা কেনাকাটায় ব্যস্ত থাকার সুযোগে রাস্তায় চলে আসে।
এ সময় জীবননগরের দিক থেকে একটি মোটর সাইকেল আসতে দেখে দৌড় দেওয়ার সময় রাস্তার উপর পড়ে যায়। এ সময় বিপরীত থেকে আসা কাঠবোঝায় পাওয়ার টিলারের নিচে পড়ে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
জীবননগর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।জীবননগর থানার ওসি এস.এম জাবীদ হাসান জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!