হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহতকরণ এবং ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের পরিবেশকে অক্ষুন্ন রাখতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ প্রতিহতকরনে নানা দিক নিয়ে আলোচনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!