
মোহাম্মদ হানিফ গোলজার হানিফ), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়ীর নাওতলা নামক স্থানে এসএ পরিবহনের মালিকানাধীন এস.এ রিয়েল এস্টেট (প্রাঃ) লিমিটেড প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে সোনাইমুড়ী থানা পুলিশ পৌর এলাকার নাওতলা নামক গ্রাম থেকে অভিযান চালিয়ে সোনাইমুড়ী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে তাজিমের রহমান (৩২) তার সহদর মাহাবুবুর রহমান (৩৫) ও মৃত আব্দুর রশিদের ছেলে বাহার উদ্দিন (৪৮)কে গ্রেপ্তার করে।
জানা যায়, এস.এ পরিবহনের মালিকানাধীন এস.এ রিয়েল এস্টেট (প্রাঃ) লিমিটেড নোয়াখালীর সোনাইমুড়ী নাওতলা নামক স্থানে বিগত গত বছর ১৬ জুন তারিখে একদল যুবক হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের লোকজনদের মারধর করে। এঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ডিএমপি উত্তরা পূর্ব থানায় ১১/১১০ মামলা দায়ের করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২