
চুয়াডাংগা জেলা প্রতিনিধি : জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বুধবার সন্ধ্যায় ৭’শ গরাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেন(৫০) উপজেলার খয়েরহুদা গ্রামের রহমানি মন্ডলের ছেলে।
পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার মনোহরপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জৈনক জালাল উদ্দিনের বাশ বাগান সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী কামাল হোসেন ৭’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২