হোম » সারাদেশ » ধুনটে যুবদল নেতা সুমন খন্দকারের মাতার ইন্তেকাল : এমপি সিরাজের শোক

ধুনটে যুবদল নেতা সুমন খন্দকারের মাতার ইন্তেকাল : এমপি সিরাজের শোক

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ১নং সদস্য ও বগুড়া জেলা যুবদলের সাবেক সহ শিল্প বিষয়ক সম্পাদক সুমন খন্দকারের মাতা শাহিদা জামান (৮৪) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি— রাজিউন)।
৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে ঢাকা হেমায়েতপুর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় রুদ্রবাড়িয়া গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে শেরপুর উপজেলার বেটখৈর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
যুবদল নেতা সুমন খন্দকারের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রাব্বানী সানভী, জিয়া সাইবার ফোর্স ধুনট উপজেলা শাখার সভাপতি আল-ইমরান সজল,সাধারণ সম্পাদক শহিদুন্নবী স্বাধীন, ধুনট উপজেলা সেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শিতল ও জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!