হোম » সারাদেশ » নাটোরের নলডাঙ্গায় বিনা মুল্যে  কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন

নাটোরের নলডাঙ্গায় বিনা মুল্যে  কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় রাসায়নিক সার এবং কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
৪ অক্টোবর বেলা ১২ টায় নলডাঙ্গা উপজেলার হলরুমে রবি/২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ (গম, সরিষা, ভূট্টা,চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী, মুগ ও গ্রীষ্মকালিন পেঁয়াজ) উপজেলার ১ টি ইউনিয়নে ৫৫০ জন কৃজকের মাঝে এই প্রণোদনা প্রদান করে এর শুভ উদ্বোধন করা হয়।
পর্যায়ক্রমে বাকি চারটি ইউনিয়নে কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরন করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আজ গ্রীষ্মকালীন পিয়াজের বীজসহ অন্যান্য উপকরণ  প্রণোদনা হিসেবে ৫টি ইউনিয়নে ১০০জন কৃষকের মাঝে বিতর করা হয়।
উক্ত সভায় উপজেলা কৃষি অফিসার মোছাঃ ফোজিয়া ফেরদৌসী এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য, ৫৯ নাটোর – ২ এমপি।
এসময় এমপি শিমুল বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারে আসার পর থেকে ভর্তুকি দিয়ে দলমত নির্বিশেষে সকল  কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বীজ কীটনাশক সহ সকল কৃষি উপকরন প্রতিটা উপজেলা কৃষি অফিসারদের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করে আসছে আগামীতেও আমাদের সরকার ক্ষমতায় আসলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উক্ত সভায়  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল ইসলাম,  উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিষোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুক্কুর, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা পরিষদের সংরক্ষিত আসনের  সদস্য লাভলী ইয়াসমিন, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার প্রমুক সহ আরও অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!