
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ তরুনের লাশ উদ্ধার।
সরেজমিনে গিয়ে জানা যায়,শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা পশ্চিমপাড়া গ্রামের মুঞ্জুরুল আলম এর পুত্র ৯ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী সিজানুর রহমান সিজান(১৫) গত শনিবার দুপুরে তার বন্ধুদের সাথে স্থানীয় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় রবিবার বিকালে পাশের গ্রাম অনন্তবালা নামক স্থান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত সিজান এর মৃত্যূতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা