
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : পবিত্র মক্কা নগরী সৌদিআরব থেকে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চকরিয়া সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ।
রোববার (১অক্টোবর) তাঁরই পরিচালনাধীন হাজী সেবা প্রতিষ্ঠান চকরিয়া হজ্ব কাফেলার তত্ত্বাবধানে ৬৯জন ওমরাহ হাজীর কাফেলা নিয়ে দেশে ফিরেন।
তিনি শারীরিকভাবে সুস্থ ও সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করেন সমিতির নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম।
সিনিয়র সহ সভাপতি : মো: শোআইব,সহ সভাপতি, মকসুদ আহমেদ,আলহাজ্ব নাছির উদ্দীন সাধারণ সম্পাদক : আমির হোছাইন,সিনিয়র সহ:সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন টিটু(বিএ অনার্স এমএ),সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অর্থ সম্পাদক: রিয়াদুল ইসলাম,সিনিয়র সহ অর্থ সম্পাদক এহছানুল হক,সহ অর্থ সম্পাদক নুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক :দিদারুল ইসলাম এমরান,সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক হেফাজত উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ