
আঃ খালেক মন্ডল : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় বন্যার্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে কুঠিবাড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বন্যায় পানি বন্দি মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে সরকার সব সময় পাশে ছিল এবং থাকবে। তিনি বলেন, বন্যা দুর্গত এলাকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরে ব্যাক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, লবন, চিনি, তেল, মরিচ গুড়া, হলুদ গুড়া ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়। গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সরকারের পক্ষ থেকে নানা রকম সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল