হোম » সারাদেশ » পীরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার সদস্য বাছাই 

পীরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার সদস্য বাছাই 

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এ প্রতিপাদ্য নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪  উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি,এপিসি আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ।
পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কার্যালয় শনিবার সকালে উপজেলার পীরডাঙ্গী ঈদগাঁও মাঠে এ বাছাই কার্যক্রম এর আয়োজন করে ।
এসময় ঠাকুরগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক প্রবীর কুমার রায়, পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নাহিদ হাসান  উপস্থিত ছিলেন। পৌর সভা ও  উপজেলা দশটি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে দাযীত্ব পালনের জন্য ৬ শ জন পুরুষ ও ৩ শ জন নারী আনসার সদস্য বাছাই করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!