
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে এসময় বাসাইল পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, নাজমুল হুদা খান বাহাদুর, রতন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা রাজিক সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান