
দাগনভূঞা প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দাগনভূঞা উপজেলার উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় আতাতুর্ক মিজান মিলনায়তনে এ সম্মেলন হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দাগনভূঞা উপজেলার সভাপতি ও প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাতশিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল স্বপনের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি বেলায়েত উল্যাহ স্বপন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী জেলা সভাপতি ফকির আহম্মদ ফয়েজ। এসময় শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা শিক্ষকদের বিভিন্ন বৈষম্য তুলে ধরে এর প্রতিকারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা উৎসব বোনাস শতভাগ করার দাবি জানান। এছাড়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবি জানান ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠন হয়। এতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এরপর প্রিজাইডিং কর্মকর্তা ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী নবগঠিত কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করেন।
৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি পদে রয়েছেন মোঃ গোলাম কিবরিয়া আজাদ, সহ-সভাপতি কামাল উদ্দিন, মোঃ হোসেন, মোঃ জসিম উদ্দিন, শেখ তাজ উদ্দিন, সামছুল আরেফিন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন চৌধুরী, মোঃ আবদুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক খিজির আহম্মদ পলাশ, কোষাধ্যক্ষ নাছির আহাম্মদ, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয় সম্পাদক প্রাণরঞ্জন কুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার রাবু। আগামী তিন বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান