
মো.শহীদুল ইসলাম,চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে জান্নাতুল তাহাসিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জান্নাতুল তাহাসিন গাছবাড়িয়া তালুকদার পাড়া এলাকার ড্রাইভার মোহাম্মদ রুবেলের মেয়ে। সে গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহত জান্নাতুল তাহাসিনের বাবা মোহাম্মদ রুবেল জানান, উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া নয়া পাড়া আমার এক আত্মীয় বাড়িতে আমার মেয়ে বেড়াতে যায়। সেখানে আজ সকাল সাড়ে দশটায় পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে যায়। সেখানে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঊমি বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু