
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচে রসায়ন বিভাগকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ম্যাচের প্রথমার্ধে শাকিল আহমেদ-এর গোলে প্রত্নতত্ত্ব বিভাগ দল ১-০তে লিড নেয়। এরপরে প্রত্নতত্ত্ব বিভাগ আর কোনো গোল দিতে সমর্থ না হলে এবং রসায়ন বিভাগ সমতায় ফিরতে ব্যর্থ হলে এক গোলে জয়লাভ করে প্রতিযোগিতার প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় প্রত্নতত্ত্ব বিভাগ।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু