
শনিবার বিকাল ৪ টায় ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সোনাপুর আনন্দবাজার আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখতে উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার