হোম » সারাদেশ » জামালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের  মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

জামালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের  মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়নে উত্তর টানপাড়া গ্রামের রবিদাস বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন শেষে তাদের মাঝে এসব বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আয়ূব আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আক্তারুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আকন্দ প্রমুখ।
জানা যায়, গত শনিবার মধ্যরাতে রবিদাশ বাড়ির বাঁধন কুমারের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!