হোম » সারাদেশ » বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল 

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল 

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শেরপুর জেলা বিএনপির আয়োজনে ২২ সেপ্টেম্বর রোজ শুক্রবার জেলা বিএনপির কার্যলয়ে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: হাসানুর রেজা জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ সহ আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!