
মোঃ মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুল গফুর এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল গফুর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এসময় পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল আনছার আজাদীসহ উপজেলা জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন, আমি করোনা কালিন সময় ও প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় গরিব অসহায় মানুষের পাশে ছিলাম এবং আমার নেতা পল্লিবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর শাসন আমলের সুখ স্মৃতি এখনো মানুষ ভুলে নাই। আমি সেটাকে পুজি করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমার বিশ্বাস এই এলাকার মানুষ হুসাইন মোহাম্মদ এরশাদের প্রার্থীকে নিরাশ করবেন না।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা