
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সমবায়ীদের সাথে মত বিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক মো: মোখলেছুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার ইসমাইল হোসেন সিরাজী, জেলা সমবায় ইন্সপেক্টর ওহায়েদুজ্জামান, সদর উপজেলা সমবায় অফিসার মর্জিনা বেগম।
গন শুনানিতে কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে সমবায়ের জমি, সম্পদ,অর্থ লোপাট সহ নানা অনিয়ম ও দূর্নীতি বিস্তর অভিযোগ করেন বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান