হোম » সারাদেশ » পীরগঞ্জে ৩দিন ব্যাপী  উন্নয়ন মেলা সমাপ্ত

পীরগঞ্জে ৩দিন ব্যাপী  উন্নয়ন মেলা সমাপ্ত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা :‘ সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পীরগঞ্জে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।

রবিবার ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে  উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, স্বাস্থ্য ও পঃপঃ  বিভাগ, কৃষি বিভাগ, প্রকল্প বাস্তবায়ন বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ,  মৎস্য বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, সমাজ সেবা বিভাগ, মহিলা বিষয়ক বিভাগ, যুব উন্নয়ন বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ, সমবায় বিভাগ, সমাজ বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ, বন বিভাগ, আনসার ও ভিডিপি এবং এলজিইডি সহ  উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি দপ্তর, পীরগঞ্জ পৌরসভা ও ১০ টি ইউনিয়ন পরিষদের  স্টলের মধ্যে ইউএনও অফিস, কৃষি অফিস,  এলজিইডি ও পিআইও’র স্টল ছিল বেশী আকর্ষনীয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!