হোম » সারাদেশ » শরণখোলায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শরণখোলায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহট)প্রতিনিধিঃ  আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা প্রচার ও আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শান্তি সমাবেশ ও উন্নয়ন সভাকে সফল ও সার্থক করার লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এমএ রশিদ আকন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য ও বাগেরহাট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এইচএম বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগ এর সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, এ্যাড সিদ্দিকুর রহমান পাবলিক প্রসিকিউটর বাগেরহাট জজ কোর্ট (নারী ও শিশু)।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আসাদ, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা মশিউর রহমান, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু সরদার, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, আওয়ামী লীগ নেতা আশীষ দাস, রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগ নেতা বাদশা আলম, তালুকদার হুমায়ুন করিম সুমন ও নেতা সাইফুল ইসলাম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!