হোম » সারাদেশ » ধুনটে গাছের চারা রোপণ করাকে কেন্দ্র করে মহিলাকে মারপিট, থানায় অভিযোগ।

ধুনটে গাছের চারা রোপণ করাকে কেন্দ্র করে মহিলাকে মারপিট, থানায় অভিযোগ।

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে কাঠের গাছের চারা রোপণ করা কেন্দ্র করে রওশন আরা খাতুন (৪৮), নামের এক অসহায় মহিলাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি হলেন, উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামের বাবলু খাঁর স্ত্রী। আহত ব্যক্তি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ছোট চিকাশী গ্রামের মৃত রইচ খাঁর ছেলে ওমর খাঁ ও তাহার ছেলে সুলতান খাঁ  গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা অনুমান ৬টার দিকে প্রতিবেশী মৃত আব্দুস ছামাদ এর ছেলে বাবলু খাঁর সীমানায় অবৈধভাবে জোরপূর্বক কাঠের গাছের চারা রোপণ করেন।  তখন বাবলু খাঁর স্ত্রী রওশন আরা খাতুন এগিয়ে গিয়ে তাদেরকে নিষেধ করিলে বিবাদীগণ তখন তাহাকে বিভিন্ন প্রকার গালি গালাজ করেন।
উপরোক্ত ঘটনার বিষয়টি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে সুলতান খাঁ (৩২), ওমর খাঁ (৫৮), সুফিয়া খাতুন (৪৭), রুপালি খাতুন (৩৫), ও আলো খাতুন (২৭), বাদী বাবলু খাঁর ঘরের ভিতর অনধিকার প্রবেশ করে তাহার স্ত্রী রও রওশন আরা খাতুনকে চুলের মুঠি ধরে এলোপাথারিভাবে মারপিট করে ও তাহার গলায় থানা ৮, আনি ওজনের স্বর্ণের চেইন  ও নগদ টাকা বের করে নেন।
মহিলা কে মারপিটের বিষয়ে তাহার স্বামী বাবলু খাঁ বাদী হয়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ধুনট থানার এএসআই মোঃ শাহাআলম  জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!