
মোঃ তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কেন্দ্রীয় মেধাতালিকায় উত্তীর্ণ হয়ে পদোন্নতিসূত্রে চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদানকারী কনস্টেবল হতে এএসআই(নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মিজানুর রহমানকে অদ্য ১১.০৯.২০২৩ বেলা ১২:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে র্যাংক-ব্যাজ পরিধান করান চুয়াডাঙ্গা জেলা পুলিশের চুয়াডাংগার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন।
এসময় পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্তকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উক্ত আনুষ্ঠানিক র্যাংক-ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); এসআই(নিঃ)/ মোঃ জুলহাস মাহমুদ, আরও-১, রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল