
মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (অনুসন্ধান) মোছা: আছিয়া খাতুন মহোদয়ের চুয়াডাঙ্গা জেলায় আগমন উপলক্ষে ০২.০৯.২০২৩ বেলা ০১:৩০ ঘটিকায় সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আব্দুল্লাহ্ আল-মামুন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার মহোদয়কে সার্কিট হাউজে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
মাননীয় কমিশনার মহোদয় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা, , জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান