হোম » সারাদেশ » দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনারের চুয়াডাঙ্গায় আগমন এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন

দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনারের চুয়াডাঙ্গায় আগমন এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (অনুসন্ধান)  মোছা: আছিয়া খাতুন মহোদয়ের চুয়াডাঙ্গা জেলায় আগমন উপলক্ষে  ০২.০৯.২০২৩  বেলা ০১:৩০ ঘটিকায় সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা  আব্দুল্লাহ্ আল-মামুন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার মহোদয়কে সার্কিট হাউজে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
মাননীয় কমিশনার মহোদয় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  ড. কিসিঞ্জার চাকমা, , জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!