
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পর্শে সোনা মিয়া (২৫) নামের এক কাঠমিস্ত্রির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। গতকাল (২৫ আগষ্ট )শুক্রবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ি গ্রামে এঘটনাটি ঘটে। এঘটনায় ওই এলাকায় শোকেরছায়া নেমে আসে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনা মিয়া একটি টিনশেড ঘরের কাজ করতেছিল। অসাবধানতার কারনে বিদ্যুৎতের তারে সে জড়িয়ে যায়। এসময় তার সহযোগি মতিয়ার রহমান তাকে বঁাচাতে হিয়ে সেও অসুস্থ্য হয়। পরে স্বজনরা উভয়কে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পথে সোনা মিয়ার মৃত্যু হয়। মতিয়ার রহমান নামের অপরজনকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোনা মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের কাদের মিয়ার ছেলে বলে জানা যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।পরিদর্শন

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান