
শাহজাহান সিরাজ: গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব হোসেন নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছি এলাকায়।
জানাগেছে, ট্রাফিক পুলিশ বিপ্লব হোসেন বৃহস্পতিবার সকালে পুরাতন জেলখানার ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরো পয়েন্ট মোড়ে ডিউটিতে দাঁড়ানোর মুহূর্তে পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে পৃষ্ঠ করে দ্রুত পালিয়ে যায়।
পরে নিহত ট্রাফিক পুলিশের লাশ সদর হাসপাতালে নিলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত ওই ট্রাফিক পুলিশের স্ত্রী ও দুই কন্যা সন্তান এবং সহকর্মীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
খবর পেয়ে সাথে সাথে গাইবান্ধা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ কামাল হোসেন হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। ঘাতক ট্রাকটি আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল