হোম » সারাদেশ » নবীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । মঙ্গলবার (১৫ আগষ্ট) উপজেলার বড় বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব এর সভাপতিত্বে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন এর সঞ্চালনায় বিশাল এই শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, আওয়ামী লীগ নেতা শুক্কুর খাঁন, প্রনয় কুমার ভদ্র পিন্টু, সাইফুর রহমান সোহেল, কাজী ইয়াবের হাসান জামিল, ভিপি মোশারফ হোসেন সরকার, নজরুল ইসলাম নজু, নিয়াজুল হক কাজল, সফিকুর রহমান, আহামেদ হোসেন কবির, মোঃ ফিরোজ মিয়া সহ আরো অনেকেই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!