
জয়পুরহাট প্রতিনিধিঃ তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল স্থান তৈরি করা এই প্রতিপাদ্য কে নিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই (RHRN-2)“ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা, উদ্ভাবনী ধারনা শেয়ারিং, কুইজ প্রতিযোগিতা ও খেলাধুলা অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়পুরহাটে এ দিবসটি পালিত হয়েছে।
রবিবার সকালে জয়পুরহাট মহাবিদ্যালয় থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পরে জয়পুরহাট মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহউদ্দিন হিরো এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য ব্রাক জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, যুব সংগঠক মুর্শিদা খাতুন প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২