হোম » সারাদেশ » কিশোরগঞ্জের হাওরে পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরে পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন হাওড়ে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজের দুইদিন পর অন্তর চক্রবর্তীর (৩২) নামের এ পর্যটকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।রোববার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে ঘটনাস্থল থেকে সামান্য দূরে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।নিহত অন্তর চক্রবর্তী ঝালকাঠির কাঠপট্রি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে।
তিনি বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক দায়িত্বে ছিলেন।উল্লেখ্য, গত ১১ আগস্ট বন্ধুদের নিয়ে মিঠামইন হাওড়ে নৌকা করে ঘুরতে যান এ নেতা। সেদিন দুপুর আড়াইটার দিকে ঘোড়াউত্রা নদী অতিক্রম করছিল নৌকাটি। এ সময় ইঞ্জিনচালিত নৌকার গলুইয়ে বসে গোসল করার একপর্যায়ে পানিতে পড়ে যান।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে তাকে উদ্ধারের তৎপরতা চালিয়ে রোববার সকালে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!