
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইকে লাইসেন্স ফি তিন গুন বৃদ্ধির প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রোববার (১৩ আগষ্ট) দুপুরে শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক মাহাবুব আলম রুবেলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে জেলার শতাধিক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইক চালক এবং শ্রমিকরা অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানান, নিত্য প্রয়োজনিয় জিনিসের দাম বাড়লেও রিক্সা ভ্যান শ্রমিকদের মাসিক আয় বাড়েনি। তাদের মাসিক আয় ৮ থেকে ১০ হাজার টাকা। অথচ এসব রিক্সা ভ্যানের পৌর ফি বেড়েছে। এমতাবস্থায় পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইকের উপর সরকার নির্ধারিত ফি অমান্য করে তিন গুন ফি বৃদ্ধির বিষয়টি শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের সামিল। এভাবে চললে শ্রমিকরা বৃহৎ আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান