
খুলনা প্রতিনিধি: খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজির সরদার (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা এলাকার বাগু সরদারের ছেলে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি বছরে হাসপাতালে সর্বমোট ৫৬৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। একইসময়ে ভর্তি হয়েছেন ১১ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান