
এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নে বাজারের নামকরণ নিয়ে আবারও আকবর নগর ও মিরারচর এই দুই গ্রামবাসীর দুই গ্রামবাসীর মাঝে রক্ত ক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত হয় প্রায় ২০। বাড়ি- ঘর ভাংচুর হয়েছ।এ সময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে।
হামলায় আহতদেরকে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । গুরুতর আহতদের মধ্যে মোস্তাকিম (২৭) কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এছাড়া ও মহিউদ্দিন ( ২৫) কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষযে মুর্শিদ মিয়া ও রানাসহ স্থানীয়রা জানায়, গত ১ মাস আগে বাসস্ট্যান্ডের নামকরণ নিয়ে ২ গ্রামবাসির মাঝে সংঘর্ষের জেরে পুনরায় আজ সকাল ৮ থেকে ২ গ্রামবাসি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ পক্ষের মধ্যে বেলা ১ টা পর্যন্ত ৫ ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।এবিষয়ে ইউপি চেয়ারম্যান মো: লিটন মিয়া বলেন, বাজারের নামকরণ নিয়ে কালিকা প্রসাদে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।বিষয়টি আমাদের কালিকা প্রসাদ ইউনিয়নের জন্য লজ্জা জনক।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা